দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করায় আপনাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে যাত্রা অব্যাহত রয়েছে, তাতে আপনাকে ও সকল ভারতবাসীকেও শুভেচ্ছা জানাই। আপনার নেতৃত্বে ভারত ও শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি।