শ্রী শ্রী রবিশঙ্কর, আধ্যাত্মিক গুরু
আমার মতে, দুর্নীতি, কালো টাকা এবং সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে যাঁরা লড়াই করে আসছেন, তাঁদের কাছে এ এক বিশেষ আনন্দের মুহূর্ত। সাধারণ মানুষকেও তা বিশেষ স্বস্তি এনে দেবে কারণ, তরুণ প্রজন্মের কাছে তা এক উন্নততর ভবিষ্যৎ এবং অর্থনৈতিক সমতার পরিবেশ সৃষ্টি করতে চলেছে। এই ধরনের একটি সাহসী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই। এই সিদ্ধান্তের জন্য হয়তো মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কিন্তু যা ঘটেছে তাতে দীর্ঘ মেয়াদে লাভবান হবে দেশই।