জেএসডব্ল্যু স্টিল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল
যদি আমরা আমাদের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে তাকে আধুনিক করে গড়ে তুলতে চাই এবং কর পদ্ধতির সংখ্যাগুলিকে কমিয়ে আনতে আগ্রহী হই, তা হলে এই ধরণের সিদ্ধান্তকে আমাদের স্বাগত জানাতে হবে। বাণিজ্যিক কাজকর্মকে আরও সহজ করে তুলতেও এই ব্যবস্থার কোনও জুড়ি নেই। স্বল্প মেয়াদে এর ফলে কিছু অসুবিধা ভোগ করতে হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদের কথা যদি আমরা চিন্তা করি, তা হলে আমাদের বলতে হবে যে এক বিশেষ পরিবর্তন ঘটাতে চলেছে জিএসটি।