কেবলমাত্র একবারই, আমার সঙ্গে শ্রী নরেন্দ্র মোদীজীর অর্থবহ আলোচনা হয়েছে, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং আমি ছিলাম, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক। প্রায় এক ঘন্টা সময় ধরে, শ্রী মোদী বিস্তারিতভাবে গুজরাটের অর্থনীতির বিভিন্ন দিক, সমাজ ও তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন। আমি তাঁর তথ্য-পরিসংখ্যান বিষয়ে দখল এবং উন্নয়নের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ে তাঁর বোঝাপড়ায় অভিভূত হয়েছিলাম। ২০১৪’র নির্বাচনে আমি নির্বাচনী প্রচারে তাঁর উন্নয়নের ওপর জোরকে স্বাগত জানিয়েছিলাম।