সানিয়া মির্জা
ভারতীয় ক্রীড়া জগতের একজনপ্রতিনিধি হিসেবে আমি একথা জেনে খুবই আনন্দিত যে প্রধানমন্ত্রী শ্রী মোদী দেশে ক্রীড়ার প্রসারে বিশেষভাবে আগ্রহী। ২০২০, ২০২৪ এবং ২০২৮-এ অনুষ্ঠেয়পরবর্তী তিনটি অলিম্পিক্সের দিকে লক্ষ্য রেখে যেভাবে অলিম্পিক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তা বড় ধরনের এক সঠিক পদক্ষেপ বলেই আমি মনে করি। ভারতে খেলাধূলাকে তা বিশেষভাবে উৎসাহিত করবে।