সাম্প্রতিক সময়ে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ গতিশীল বাজারে পরিণত হয়েছে। এক্ষেত্রে বহু চিন্তাশীল মানুষ কাজ করছেন এবং বিভিন্ন ধরনের উদ্যোগ এখানে ছড়িয়ে পড়ছে। ভারতের রাজনৈতিক নেতৃত্ব, কি কেন্দ্র, কি রাজ্য – উভয় ক্ষেত্রেই ভবিষ্যতের দিকে তাকিয়ে দ্রুত এগিয়ে চলেছে। তাদের অতীতের পিছুটান নেই। ডিজিটাল ভারত কর্মসূচির মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, সমস্ত ধরনের কাজকর্মে স্বচ্ছতা এসেছে এবং উত্তরদায়িতা সুনিশ্চিত হয়েছে। দেশের নেতৃবৃন্দ ক্ষমতায়ন এবং পরিষেবার দিকে নজর দিয়েছেন। আমাদের মতো যে সমস্ত কোম্পানি যন্ত্রপাতি উৎপাদন করে, তাদের জন্য সুযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।