সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং
আমি মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন জি-কে #ViksitBharatBudget পেশ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এটি ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত'-এর অভিমুখে ভারতের যাত্রাকে পথপ্রদর্শনকারী একটি প্রগতিশীল এবং বৃহৎ রোডম্যাপ। উত্তর-পূর্ব ভারতের ওপর নতুন করে গুরুত্বারোপ, বিশেষ করে পরিকাঠামো, কানেক্টিভিটি, পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে, এই অঞ্চলকে পূর্বের একটি প্রাণবন্ত 'গ্রোথ হাব'-এ রূপান্তরিত করার জন্য সরকারের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।