প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে, বিভিন্ন শিল্প বিষয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় সকলেই ভারতে আরও বেশি করে লগ্নিতে উৎসাহিত হচ্ছে। আমরা যৌথভাবে যেটা করতে তা ভেবে আমি উত্তেজিত বোধ করছি। ভারতে অভিন্ন পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা চালুর জন্য অপেক্ষা করে আছি, এটা খুব কঠিন কাজ। তবে এটা হতে দেখে উত্তেজিত বোধ করছি। এ থেকে প্রমাণ হচ্ছে যে চেষ্টা করলে সংস্কারের কাজ করা সম্ভব।