“২০১৬-র এপ্রিল মাসে মস্কোয় বালুকা স্হাপত্য চ্যাম্পিয়ানশীপে, আমার লোভনীয় স্বর্ণপদক জয়ের পর, মাননীয় প্রধানমন্ত্রী মোদীজীর সঙ্গে সাক্ষাৎ আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল। তাঁর সুন্দর ও উৎসাহব্যাঞ্জক কথাগুলি এখনও আমার কানে বাজে। তাঁর কথা আমার কাছে এখনও আমাকে কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগায়। তাঁর উপস্হিতির উষ্ণতা ও প্রকৃত সমর্থন আমি অনুভব করি।”