আইসিআইসিআই ব্যাংকের এমডি ও সিইও চান্দা কোচার
“ভারতে পরোক্ষ কর সংস্কারে এই ইস্তক সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে পণ্য ও পরিষেবা কর বিল। অর্থনীতির সব ক্ষেত্রের উপকারের জন্য এক উল্লেখযোগ্য কাঠামোগত পরিবর্তন আনতে এটা সরকারের স্থিরসংকল্পের পরিচায়ক। গ্রাহক কম দামে জিনিস পাবে, ব্যবসায়ী কাজকর্ম আরও দক্ষভাবে করবে এবং সহজে কর সংগ্রহের পাশাপাশি সরকার করের ভিত বাড়াবে”।