চন্দ্রজিৎ ব্যানার্জি, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিআইআই
“দেশে করের ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর বিল সবচেয়ে বড় সংস্কার। আশা করা যায়, পণ্য ও পরিষেবায় নানা ধরনের পরোক্ষ প্রবাহের প্রভাব এই কর দূর করবে। দেশে কেন্দ্র ও রাজ্যের বসানো অধিকাংশ শুল্ক ও কর জি এস টি’র অন্তর্ভুক্ত হবে, ফলে গোটা দেশকে এক জাতীয় বাজারে পরিণত করবে। জি এস টি আগামী বছরগুলিতে খুবই দরকারি স্বচ্ছতা ও আরও বেশি লগ্নি আনবে। আমরা আশা করি যে, আরও বেশি কর আয় ও লগ্নির মাধ্যমে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে যাবে আরও দু’এক শতাংশ”।