ড্রোমের প্রতিষ্ঠাতা ও সিইও সন্দীপ আগরওয়াল
“(প্রধানমন্ত্রী) মোদী সরকারের জমানায়, এক অর্থনৈতিক বাঘে পরিণত হতে চলার রূপে ভারতকে দেখা হচ্ছে, যার কিনা এখনও তার সম্ভাবনা পুরোপুরি হাসিল হয়নি। ২ লক্ষ কোটি ডলারের অর্থনীতির পারফরম্যান্স সাগ্রহে লক্ষ রাখছে গোটা দুনিয়া ......... ভারতে তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে যথেষ্ট উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী কয়েকটি প্রযুক্তি-নিবিড় উদ্যোগও চালু করেছেন। লালকেল্লায় তাঁর পয়লা ভাষণে, মোদী গ্রম-শহর ভেদ মুছে ফেলাআর জন্য জোর দিয়েছেন প্রযুক্তির প্রয়োজনীয়তার দিকে ......... তিনি বারংবার সংযুক্তি এবং দেশ জুড়ে ৬ লক্ষ কিলোমিটারের ‘ব্রডব্যান্ড হাইওয়ে’ তৈরির কথা বলেন। মোদীর এক মনের মতো প্রকল্প, ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল পরিকাঠামো ও সেই সঙ্গে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে হাইস্পীড ইন্টারনেট-এর ব্যবস্থা করা ......... ভারত সরকারের এক প্রধান কর্মসূচি স্টার্টআপ ইন্ডিয়ার উদ্দেশ্য দেশে সদ্যজাত সংস্থাগুলির জন্য এক শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা ......... ‘স্টার্টআপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সদ্যোজাতদের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি জড়িত থাকায়, ইকোসিস্তেম ছাড়াও অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব আমরা আশা করতে পারি”।