Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জাতীয় শিশু কন্যা দিবসে শিশু কন্যাদের অদম্য চেতনা ও সাফল্যকে কুর্নিশ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৪ জানুয়ারি, ২০২৪ 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে শিশু কন্যাদের অদম্য চেতনা ও সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে শিশু কন্যাদের অপরিসীম সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত এক দশক ধরে তাঁর সরকার এমন এক জাতি গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি শিশু কন্যা শেখা, বেড়ে ওঠা এবং উন্নতি করার সুযোগ পায়। 
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় শিশু কন্যা দিবসে শিশু কন্যাদের অদম্য চেতনা ও অর্জনকে কুর্নিশ জানাই। প্রতিটি ক্ষেত্রে শিশু কন্যাদের অপার সম্ভাবনার স্বীকৃতি দিই। তারাই উন্নততর জাতি ও সমাজ গঠনের অগ্রদূত। গত এক দশক ধরে আমাদের সরকার এমন এক জাতি গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি শিশু কন্যা শেখা, বেড়ে ওঠা ও উন্নতি করার সুযোগ পায়”। 

 

PG/SD/SB