Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্ট্যান্ড-আপ ইন্ডিয়া প্রকল্প চালিয়ে যাওয়ার অনুমোদন দিল মন্ত্রিসভা


নয়াদিল্লি, ১১ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘স্ট্যান্ড-আপ ইন্ডিয়া’ প্রকল্পটিকে আরও ৫ বছরের জন্য, অর্থাৎ ৩১.০৩.২০৩১ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো মহিলা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্যোগ স্থাপনের প্রবণতাকে উৎসাহিত করা। এর আওতায় আগামী পাঁচ বছরে আরও আড়াই লক্ষ উদ্যোক্তাকে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে। ২০১৬ সালের এপ্রিলে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পের মাধ্যমে ২.৭৫ লক্ষেরও বেশি মহিলা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত উদ্যোক্তাকে ঋণ পেতে সহায়তা করা হয়েছে।

 

প্রকল্পটির প্রধান বৈশিষ্ট্যসমূহ:

 

উপযুক্ত ঋণগ্রহীতা: সম্পূর্ণ নতুন উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে মহিলা, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত উদ্যোক্তারা এই প্রকল্পের আওতায় ঋণ পাওয়ার যোগ্য।

সহায়তার পরিমাণ: ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এটি ‘কম্পোজিট লোন’ (কার্যকরী মূলধন এবং মেয়াদি ঋণের সমন্বিত রূপ) অথবা কেবল ‘মেয়াদি ঋণ’ হিসেবে নেওয়া যেতে পারে (প্রকল্প ব্যয়ের সর্বোচ্চ ৮৫% পর্যন্ত)।

উপযুক্ত ক্ষেত্র: উৎপাদন, পরিষেবা, বাণিজ্য এবং কৃষিসংক্রান্ত আনুষঙ্গিক কার্যক্রম।

ক্রেডিট গ্যারান্টি কভারেজ: ঋণের পরিমাণের ৮৫%।

গ্যারান্টি ফি: ০.৫০% হারে নির্ধারিত গ্যারান্টি ফি।

প্রভাব:

 

মহিলা, তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা নতুন উদ্যোগ গড়ে তুলতে এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা সংস্কৃতিকে শক্তিশালী করতে সাহায্য করছে। এটি সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশেও সহায়ক।  

 

SC/SD/SB