Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী পঙ্কজ উধাস-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


নতুনদিল্লি ২৬ ফেব্রুয়ারী ২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী পঙ্কজ উধাস-এর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। বিভিন্ন সময়ে পঙ্কজ উধাসের সঙ্গে তাঁর আলাপচারিতার উল্লেখ করে শ্রী মোদী বলেছেন, পঙ্কজ উধাস জি ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র ছিলেন। তাঁর সুরেলা কন্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। শ্রী মোদী আরও বলেছেন, এই শিল্পীর প্রয়াণে সঙ্গীত জগতে যে শূন্যতার সৃষ্টি হল, তা কখনও পূরণ হবে না। 
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“পঙ্কজ উধাস জি-কে হারিয়ে আমরা শোকস্তব্ধ। তাঁর গায়নশৈলী বিভিন্ন অভিব্যক্তিতে জারিত ছিল এবং যাঁর গাওয়া গজল সরাসরি স্পর্শ করত হৃদয়কে। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম এক নক্ষত্র। তাঁর সুরেলা কন্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে আলাপচারিতার কথা মনে পড়ছে। 
এই শিল্পীর প্রয়াণে সঙ্গীত জগতে যে শূন্যতার সৃষ্টি হল, তা কখনও পূরণ হবে না। তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।” 

PG/AC/CS…