Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে ৫ নভেম্বর আলাপচারিতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ০৪ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬-এর ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টা নাগাদ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। 

জাপানের আইচি-নাগোয়ায় এ বছর এশিয়ান প্যারা গেমসে ভারত সর্বকালের সেরা পারফরম্যান্স করেছে। দেশের মোট ৯৭ জন প্যারা-অ্যাথলিট ১১৪টি পদক জয় করেছেন—যার মধ্যে রয়েছে ৩০টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য এবং ৪৯টি ব্রোঞ্জ পদক।

৫ নভেম্বরের অনুষ্ঠানে অ্যাথলিট, কোচ, প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলির প্রতিনিধি এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

 

MH/AC/SKD