পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি – গাজিয়াবাদ – মিরাট আরআরটিএস করিডরের উদ্বোধন করেন গাজিয়াবাদের সাহিবাবাদ র্যা পিডএক্স স্টেশনে। এদিন সেইসঙ্গে তিনি যাত্রার সূচনা করেন সাহিবাদাদ ও দুহাই ডিপোর মধ্যে সংযোগ রক্ষাকারী নমো ভারত র্যা পিডএক্স স্টেশনের। এর মধ্য দিয়ে আজ সূচনা হল দেশের রিজিওন্যাল র্যা পিড ট্রানজিট সিস্টেমের (আরআরটিএস)। বেঙ্গালুরু মেট্রোর পূর্ব – পশ্চিম করিডরের দুটি শাখাও আজ জাতির উদ্দেশে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। নমো ভারত ট্রেনে সফরও ছিল তাঁর আজকের কর্মসূচির অন্যতম।
এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে আজকের দিনটিকে এককথায় ঐতিহাসিক বলে বর্ণনা করেন তিনি। নমো ভারত ট্রেনে তাঁর সফরের অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন সকলের কাছে। নতুন এই ট্রেনটির সঙ্গে যুক্ত রয়েছেন মহিলা কর্মীদের একটি বিশেষ টিম। সেই অর্থে নমো ভারত যে নারী ক্ষমতায়নের এক বিশেষ প্রতীক একথারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ট্রেনটি এক নতুন ভারতের যাত্রাপথের দিশারী।
ভারতের উন্নয়ন যে বিভিন্ন রাজ্যের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত একথার উল্লেখ করে শ্রী মোদী বলেন, বেঙ্গালুরু মেট্রোর দুটি নতুন শাখা সংযোগ ও যোগাযোগের ক্ষেত্রে সরকারি প্রচেষ্টাকে আরও জোরদার করে তুলবে। কারণ, প্রায় ৮ লক্ষ যাত্রী প্রতিদিন মেট্রো রেলে সফর করে থাকেন।
প্রধানমন্ত্রী বলেন, ২১ শতকের ভারত উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রেই একের পর এক অগ্রগতির স্বাক্ষর রেখে চলেছে। প্রসঙ্গত সাম্প্রতিক কালের চন্দ্রায়ন ৩ এবং জি-২০ শীর্ষ সম্মেলনের সাফল্যের কথাও ব্যক্ত করেন তিনি। এশিয়ান গেমসে ভারত যেভাবে শতাধিক পদক জিতে নিয়েছে তাকে এক বিশেষ রেকর্ড বলেও বর্ণনা করেন প্রধানমন্ত্রী। ভারতে ফাইভ-জি প্রযুক্তির প্রসার, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের উত্তরোত্তর বৃদ্ধি, ভারতে প্রস্তুত প্রতিষেধকের প্রয়োগ ও ব্যবহার ইত্যাদি প্রসঙ্গ স্পর্শ করে যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। নির্মাণশিল্প ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তা দৃষ্টি আকর্ষণ করেছে সমগ্র বিশ্ববাসীর। নমো ভারত ট্রেনটিও যে একান্ত ভাবে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত একথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, ভবিষ্যৎ ভারতের একঝলক সুস্পষ্ট হয়ে উঠেছে অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত নমো ভারত ট্রেনটিতে। বর্তমান শতকের তৃতীয় দশকটি ভারতীয় রেলের রূপান্তর প্রচেষ্টার দশক বলে বর্ণনা করেন তিনি।
দেশের সকল নাগরিকের জীবনযাত্রার মানকে উন্নততর করে তুলতে তাঁর সরকার যে সর্বতোভাবে সচেষ্ট রয়েছে একথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি পরিবহণ ব্যবস্থাকে নাগরিক কল্যাণের লক্ষ্যে আরও উন্নত করে তুলতে পর্যাপ্ত মাত্রায় বিনিয়োগও করা হচ্ছে। জল, স্থল এবং আকাশপথে যাত্রাকে নিরাপদ ও স্বচ্ছন্দ করে তুলতে তাঁর সরকার যে কোনরকম ত্রুটি রাখবেন না একথাও এদিন বিশেষ জোরের সঙ্গে ব্যক্ত করেন তিনি। এই প্রসঙ্গে দেশের শহরাঞ্চলে দূষণ রোধের প্রয়োজনীয়তার ওপর জোরালো বক্তব্য রাখেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই কারণে দেশে বৈদ্যুতিন বাসের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের জন্য ১০ হাজার বৈদ্যুতিন বাস সরবরাহের এক কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র দিল্লিতেই প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে ১৩০০টি বিদ্যুৎ চালিত বাস চালু করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমধ্যে ৮৫০টি বাস ইতিমধ্যেই দিল্লির রাস্তায় চলাচল শুরু করেছে। দেশের প্রত্যেকটি শহরে পরিবেশবান্ধব যানবাহন চালু করতে তাঁর সরকার যে বিশেষভাবে উদ্যোগী একথারও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যে এদিন দেশের কৃষক, কর্মী এবং পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কর্মসূচি, রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, সুলভমূল্যে কৃষকদের কাছে ইউরিয়া সারের যোগান ইত্যাদি প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও উজ্জ্বলা যোজনা, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ ডিএ ও ডিআর ঘোষণা এবং ননগ্রেজেটেড রেলকর্মীদের জন্য ঘোষিত দেওয়ালি বোনাসের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
পরিশেষে উৎসবের মরশুমে দেশের প্রতিটি পরিবারের সুখ, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী। কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধারামাইয়া ভিডিও কনফারেন্সের মঞ্চে যোগ দেন এদিনের অনুষ্ঠানে।
PG/SKD/AS/
A significant enhancement to India's transportation infrastructure! The Delhi-Meerut RRTS Corridor will bring a substantial transformation to regional connectivity. https://t.co/WxdtLzrAxE
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
Today India's first rapid rail service, Namo Bharat Train, has begun. pic.twitter.com/L0FoYi8vKU
— PMO India (@PMOIndia) October 20, 2023
नमो भारत ट्रेन, नए भारत के नए सफर और नए संकल्पों को परिभाषित कर रही है। pic.twitter.com/E7f2r7hy0J
— PMO India (@PMOIndia) October 20, 2023
I congratulate all the people of Bengaluru for the new metro facility: PM @narendramodi pic.twitter.com/itGdGc1tZE
— PMO India (@PMOIndia) October 20, 2023
Namo Bharat Trains are a glimpse of India's promising future. pic.twitter.com/fpD7dVrcqY
— PMO India (@PMOIndia) October 20, 2023
By the end of this decade, the combination of Amrit Bharat, Vande Bharat and Namo Bharat will represent transformation of Indian Railways into a modernised system. pic.twitter.com/SeSwR8Qwef
— PMO India (@PMOIndia) October 20, 2023
Civic amenities are receiving utmost attention in infrastructure development today. pic.twitter.com/G6xAMlIuvM
— PMO India (@PMOIndia) October 20, 2023
आज का भारत ‘मेड इन इंडिया’ के संकल्प के साथ किस तेजी से प्रगति की नित-नई ऊंचाई को छू रहा है, इसकी सबसे ताजा मिसाल है- नमो भारत। pic.twitter.com/ABMnTTyfjB
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
अमृत भारत, वंदे भारत और नमो भारत की त्रिवेणी इस दशक के अंत तक भारतीय रेल के आधुनिकीकरण का प्रतीक बनेगी। pic.twitter.com/q1xHbtmn0I
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
दिल्ली-यूपी हो या कर्नाटक, हमारी कोशिश है कि देश के सभी राज्यों के शहरों में आधुनिक और ग्रीन पब्लिक ट्रांसपोर्ट को बढ़ावा मिले। इसी को ध्यान में रखकर आज इंफ्रास्ट्रक्चर का अभूतपूर्व विस्तार किया जा रहा है। pic.twitter.com/eqCR36yVLE
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
बच्चे हों या बुजुर्ग, हमारी युवाशक्ति हो या नारीशक्ति, इनका जीवन आसान बनाने के लिए बीते नौ वर्षों में हमने निरंतर काम किया है। आज इसका लाभ हमारे इन सभी परिवारजनों को हो रहा है। pic.twitter.com/UPs4EvE7Hj
— Narendra Modi (@narendramodi) October 20, 2023
त्योहारों के इस मौसम में हमने बहुत सारे ऐसे फैसले लिए हैं, जो हमारे किसानों और कर्मचारियों से लेकर पेंशनधारकों तक के जीवन में खुशियां भरने वाले हैं। pic.twitter.com/ImihkLmjXU
— Narendra Modi (@narendramodi) October 20, 2023