পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ৬ নভেম্বর ২০২৪
আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি মহামহিম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে তাঁর পুনর্নির্বাচিত হওয়া এবং কংগ্রেশনাল নির্বাচনে রিপাবলিকান পার্টির সাফল্যের জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তুলে ধরেন যে তাঁর আশ্চর্যজনক এবং বিপুল বিজয় তাঁর নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির ওপর মার্কিন জনগণের গভীর আস্থার প্রতিফলন।
রাষ্ট্রপতি ট্রাম্পের প্রথম মেয়াদে ভারত-মার্কিন অংশীদারিত্বের ইতিবাচক গতির কথা স্মরণ করে, প্রধানমন্ত্রী তাঁদের স্মরণীয় আলাপচারিতার কথা উল্লেখ করেন, যার মধ্যে ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ অনুষ্ঠান এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের সময় আমেদাবাদে অনুষ্ঠিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান।
দুই নেতা উভয় দেশের জনগণের পাশাপাশি, বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত-মার্কিন ব্যাপক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
তাঁরা প্রযুক্তি, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ এবং আরও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করেন।
****
SSS/AS…..
Had a great conversation with my friend, President @realDonaldTrump, congratulating him on his spectacular victory. Looking forward to working closely together once again to further strengthen India-US relations across technology, defence, energy, space and several other sectors.
— Narendra Modi (@narendramodi) November 6, 2024