পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২১ জুন, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের প্রতিভাবান তরুণ-তরুণীদের সঙ্গে তাঁর গতকালের সাক্ষাতের কিছু ঝলক শেয়ার করেছেন, যারা স্টার্টআপ ক্ষেত্রে পথপ্রদর্শক ভূমিকা পালন করছেন।
প্রধানমন্ত্রী এক্স-হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন —
“গতকাল শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের প্রতিভাবান তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিলাম, যারা স্টার্টআপের জগতে অনন্য কাজ করছে। এই সাক্ষাতের কয়েকটি উল্লেখযোগ্য মুহূর্ত তুলে ধরলাম।”
****
SSS/TM
Yesterday in Srinagar, I had the opportunity to meet talented youngsters of Jammu and Kashmir who are doing pioneering work in StartUps. Here are the highlights from the interaction. pic.twitter.com/dBtCJzoTC5
— Narendra Modi (@narendramodi) June 21, 2024