Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ স্পিকার এবং প্রিসাইডিং অফিসারদের ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৫ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে নতুন দিল্লির সংসদ ভবনের সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ কমনওয়েলথ স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের (সিএসপিওসি) ২৮তম সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

৪২টি কমনওয়েলথ দেশ এবং বিশ্বের বিভিন্ন অংশের ৪টি আধা-স্বশাসিত সংসদের ৬১ জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার এই সম্মেলনে যোগ দেবেন। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে স্পিকার ও প্রিসাইডিং অফিসারদের ভূমিকা, সংসদের কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাংসদদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব সহ সংসদীয় ব্যবস্থায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। 

 

SC/MP/SB