পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ০১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন।
ঐ নিবন্ধে উন্নততর সংযোগ ব্যবস্থা, পরিষেবা এবং সুলভে ডিজিটাল লেনদেনের সুবাদে বিশ্বে পর্যটন মানচিত্রে ভারতের গুরুত্ব বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়েছে। এরফলে, স্থানীয় ব্যবসায়ী, গাইড, কারুশিল্পী এবং সর্বোপরি সাধারণ মানুষের সামনে সুযোগের পরিসর বিস্তৃত হচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। পর্যটনের প্রসারে পরবর্তী পর্যায়ে পরিবেশ-বান্ধব উদ্যোগ এবং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দিকগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও নিবন্ধে বলা হয়েছে।
এক্স হ্যান্ডলে এই বিষয়গুলি উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/SB
India’s rise on the global tourism map reflects better connectivity, improved tourist facilities and easier digital access, writes Union Minister @gssjodhpur. This growth is opening new opportunities for local businesses, guides, artisans and communities.
— PMO India (@PMOIndia) October 1, 2026
With sustainability at… pic.twitter.com/kpyuvIEvnl