Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্য প্রতিষ্ঠা দিবসে ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


নতুন দিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

 

ঝাড়খণ্ডকে আদিবাসী গর্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের এক অনন্য মিলনস্থল হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এখানকার ঘন অরণ্য, মনোরম জলপ্রপাত এবং ঐতিহাসিক স্থানগুলো এর স্বতন্ত্র পরিচিতিকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি, এখানকার ঐতিহ্য ভগবান বিরসা মুন্ডার বীরত্ব ও আত্মত্যাগের গাথা থেকে নিরন্তর অনুপ্রেরণা লাভ করে। খনিজ ও শক্তি থেকে শুরু করে হস্তশিল্প ও পর্যটন – বিভিন্ন ক্ষেত্রে এই রাজ্যের যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা তুলে ধরে প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, ঝাড়খণ্ডের কঠোর পরিশ্রমী ও প্রতিভাবান নাগরিকদের সংকল্প ও সক্ষমতার জোরে রাজ্যটি উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে। তিনি সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

 

“রাজ্য প্রতিষ্ঠা দিবসে ঝাড়খণ্ডের সকল ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা!

 

আমাদের রাজ্যটি আদিবাসী গর্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের এক অনন্য মিলনস্থল। এর ঘন অরণ্য, মনোরম জলপ্রপাত এবং ঐতিহাসিক স্থানসমূহ এর স্বতন্ত্র পরিচয়কে সমৃদ্ধ করে।

 

ভগবান বিরসা মুন্ডা জির বীরত্ব ও ত্যাগের কাহিনী এই রাজ্যের ঐতিহ্যকে নিরন্তর অনুপ্রাণিত করেছে।

 

খনিজ ও শক্তি থেকে শুরু করে হস্তশিল্প ও পর্যটন পর্যন্ত, এই রাজ্যে রয়েছে অপার সম্ভাবনা।

 

আমি আত্মবিশ্বাসী যে আমার পরিশ্রমী ও প্রতিভাবান পরিবারের সদস্যদের দৃঢ় সংকল্প এবং শক্তিতে এই রাজ্য উন্নয়নের নতুন শিখরে পৌঁছাবে।

 

আমি কামনা করি যে এই বিশেষ উপলক্ষটি এখানকার সকল মানুষের জন্য সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল বয়ে আনুক।”

 

https://x.com/narendramodi/status/2121800375804236190?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121800375804236190%7Ctwgr%5E43d16781ed5dbda1fbe3ab1818b5ec35eeba6c2c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336496reg%3D48lang%3D1

 

 

SC/SB/AS