পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১০ জুন, ২০২৬
ভারতের দীর্ঘতম সময় ধরে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন।
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁকে বন্ধু, ভাই ও পরামর্শদাতা হিসেবে অভিহিত করেছেন।
“প্রধানমন্ত্রী @narendramodi, আমার বন্ধু, ভাই, পরামর্শদাতা।”
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে শ্রীলঙ্কার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ভারতে শ্রীলঙ্কার হাইকমিশনারও রাষ্ট্রপতি দিসানায়েকে-র এই বার্তা পৌঁছে দিয়েছেন। এতে ভারত ও শ্রীলঙ্কার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে।
“ভারতের ইতিহাসে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় আমি প্রধানমন্ত্রী @narendramodi-কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। শ্রীলঙ্কা দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং উভয়ের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা রাখে।”
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদীর দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ জনসেবা ও নেতৃত্বকে এক অনন্য নিদর্শন হিসেবে তিনি অভিহিত করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং উভয় দেশের জনগণের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে মালয়েশিয়ার অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করেন তিনি।
“ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক অভিনন্দন। এটি ভারতের উন্নয়ন, সমৃদ্ধি ও আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ জনসেবা ও নেতৃত্বের এক অনন্য নিদর্শন। মালয়েশিয়া ভারতের সাথে তার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আমাদের জনগণের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রাখি। আমি প্রধানমন্ত্রী মোদীর উত্তরোত্তর সাফল্য এবং ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।”
#MalaysiaMADANI
#MADANIbekerja
#YakinMADANI
নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু এর জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। টানা তিনবার ভারতের জনসাধারণ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার উল্লেখ করেছেন। রাষ্ট্রপতি তিনুবু ভারত-নাইজেরিয়া সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী মোদীর অবদানের কথা তুলে ধরেন। তিনি তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
“আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী @narendramodi-কে ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক মাইলফলককে অভিনন্দন জানাই।
এই অসাধারণ কৃতিত্বে প্রতিফলিত হয় দীর্ঘস্থায়ী আস্থা এবং ভারতের জনগণের তাঁর নেতৃত্বের ওপর ভরসাকে। জনসেবায় তাঁর নিরলস প্রয়াস, জাতীয় উন্নয়নের সঙ্কল্প এবং বৈশ্বিক ক্ষেত্রে প্রভাবশালী নেতৃত্বদান লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
নাইজেরিয়ার একজন মহান বন্ধু হওয়ার পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী একজন ব্যক্তিগত ও নির্ভরযোগ্য বন্ধু যাঁর উপর আমি সর্বদা নির্ভর করতে পারি। বছরের পর বছর ধরে, আমি তাঁর প্রজ্ঞা, তাঁর সাহস এবং জাতির অগ্রগতি ও সমৃদ্ধিতে অঙ্গীকারের গভীর প্রশংসা করে এসেছি।
নাইজেরিয়ার জাতীয় সম্মান, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার-র একজন বিশিষ্ট প্রাপক হিসাবে, তিনি আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করতে প্রভূত অবদান রেখেছেন।
নাইজেরিয়ার সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদীর সুস্বাস্থ্য, প্রজ্ঞা এবং সাফল্য কামনা করি যাতে তিনি ভারতকে আরও উচ্চতায় নিয়ে যান।
— বোলা আহমেদ টিনুবু,
জিসিএফআর রাষ্ট্রপতি, ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া
প্রেসিডেন্সিয়াল ভিলা, আবুজা
জুন ৯, ২০২৬”
মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জু ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁর দেশের আগ্রহ প্রকাশ করেছেন।
“ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী @narendramodi-কে আন্তরিক অভিনন্দন।
পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করে মালদ্বীপ।”
কেনিয়ার রাষ্ট্রপতি মহামান্য উইলিয়াম সামোই রুটো এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে ভারতের জনগণের তাঁর নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেছেন। তিনি উভয় দেশের পারস্পরিক স্বার্থে ভারতের সাথে সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে কেনিয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।
“জনসেবার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। আজ আপনি ভারতের ইতিহাসে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে উঠলেন।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নানা প্রান্তের ভারতীয় জনগণ আপনার নেতৃত্বের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, এটি তারই প্রতিফলন।
সাধারণ অবস্থান থেকে এই পর্যায়ে আপনার উঠে আসার এই যাত্রা আপনার নিষ্ঠা, অধ্যবসায় এবং জনসেবারই এক অনন্য নিদর্শন।
কেনিয়া ভারতের সাথে তার শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দু’দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশী।
আপনার সাফল্য এবং ভারতের জনগণের সেবায় আপনার কার্যক্রমের জন্য রইল শুভকামনা।”
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি, লি জে-মিয়ং, ভারতের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ভারতের উন্নয়ন ও অগ্রগতিতে প্রধানমন্ত্রী মোদীর ভূমিকার স্বীকৃতি দিয়েছেন এবং কোরিয়া-ভারত বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন।
“이재명 @Jaemyung_Lee (President of South Korea)
“মাননীয় প্রধানমন্ত্রী @নরেন্দ্র মোদী
বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রী হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।
আপনি বহু বছর ধরে ভারতের উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক মহলে ভারতের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বিশ্বাস করি, এটি আপনার নেতৃত্বের প্রতি ভারতের জনগণের আস্থারই প্রতিফলন।
এপ্রিল মাসে, আমরা কোরিয়া-ভারত বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বহুমুখী বিকাশ ও উদ্ভাবনে পরিপূর্ণ একটি ভবিষ্যৎ গড়তে একযোগে কাজ করতে সম্মত হয়েছিলাম। এই আস্থা ও বন্ধুত্বকে আরও দৃঢ় করতে এবং আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে ও কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।
আমি আপনার সুস্বাস্থ্য এবং ভারতের জনগণের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।”
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ভারতের ইতিহাসে দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রোমে তাঁদের সাম্প্রতিক বৈঠকের কথা স্মরণ করেন এবং উভয় দেশ ও জনগণের কল্যাণে ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
“জর্জিয়া মেলোনি@GiorgiaMeloni
ইতালীয় ভাষা থেকে অনূদিত
অভিনন্দন @নরেন্দ্র মোদীকে
যিনি আজ ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে রোমে পুনরায় সাক্ষাৎ হওয়া এবং আমাদের রাষ্ট্র ও জনগণের জন্য নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটি বিশেষ কৌশলগত অংশীদারিত্ব চালু করতে পেরে আমরা আনন্দিত।”
SC/AB/DM
To Prime Minister @narendramodi,
— Tshering Tobgay (@tsheringtobgay) June 10, 2026
My Friend, My Brother, My Mentor. pic.twitter.com/tdBdCvLIvy
I extend my warm congratulations to Prime Minister @narendramodi on becoming the longest-serving elected Prime Minister in the history of India. Sri Lanka values our close partnership and looks forward to further strengthening the enduring ties between our two nations.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) June 10, 2026
President @anuradisanayake has conveyed warm congratulations to Prime Minister @narendramodi on becoming the longest-serving elected Prime Minister in IND & LKs history. The message reaffirms;s commitment to further strengthening the close and enduring partnership betweenpic.twitter.com/WmtKpDn8jO
— Sri Lanka in India (@SLinIndia) June 10, 2026
Heartiest congratulations to PM Modi on this historic milestone of becoming India’s longest-serving elected Prime Minister. This achievement stands as a testament to his years of dedicated public service and leadership in advancing India’s development, prosperity and standing on… pic.twitter.com/psBHZLNcG3
— Anwar Ibrahim (@anwaribrahim) June 10, 2026
I warmly congratulate Prime Minister Narendra Modi @narendramodi on the historic milestone of becoming India’s longest-serving elected Prime Minister.
— Bola Ahmed Tinubu (@officialABAT) June 9, 2026
This remarkable achievement reflects the enduring confidence and trust the people of India have reposed in his leadership over… pic.twitter.com/1sJAx7lPWM
Warm congratulations to His Excellency Prime Minister @narendramodi on becoming India’s longest-serving elected Prime Minister by consecutive days in office.
— Dr Mohamed Muizzu (@MMuizzu) June 10, 2026
The Maldives looks forward to further strengthening cooperation with India, guided by mutual respect, sovereign equality,…
Congratulations to Prime Minister Narendra Modi on attaining a historic milestone in public service, as today you become the longest-serving elected Prime Minister in India’s history.
— William Samoei Ruto, PhD (@WilliamsRuto) June 10, 2026
This reflects the trust and confidence reposed in your leadership by the people of India across… pic.twitter.com/DFmH8Prvz3
모디 총리님, 세계 최대 민주주의 국가인 인도의 최장수 총리로 재임하게 되신 것을 진심으로 축하드립니다.
— 이재명 (@Jaemyung_Lee) June 10, 2026
총리님께서는 오랜 시간 인도의 성장과 발전을 이끌며 국제사회에서 인도의 위상을 높이는 데 중요한 역할을 해오셨습니다. 이번 성취는 총리님의 리더십에 대한 인도 국민의 신뢰를…
Congratulazioni a @narendramodi che oggi diventa il Primo Ministro eletto più longevo nella storia dell’India.
— Giorgia Meloni (@GiorgiaMeloni) June 10, 2026
È stato un piacere ritrovarci a Roma nelle scorse settimane e lanciare assieme un Partenariato Strategico Speciale che guarda al futuro per creare nuove opportunità… pic.twitter.com/hiQICM6eKV
PM Frederiksen: “Congratulations on the distinction of the longest
— Statsministeriet (@Statsmin) June 10, 2026
uninterrupted service as democratically elected PM of India @narendramodi. I look forward to continuing working with you and to further strengthening and expanding our partnership to new areas.”
Congratulations to Prime Minister @narendramodi on becoming the longest-serving Prime Minister in India’s history. This remarkable milestone reflects years of dedicated service and leadership. Cyprus values its strategic partnership with India and is committed to further… pic.twitter.com/0kDCixDlON
— NikosChristodoulides (@Christodulides) June 10, 2026
Congratulations @narendramodi on becoming India’s longest-serving elected Prime Minister. I look forward to further deepening our strategic partnership and cooperation. Together, Greece & India will continue building bridges between Europe and Asia for the benefit of our peoples.
— Prime Minister GR (@PrimeministerGR) June 10, 2026
Congratulations to @narendramodi for being the longest serving democratically elected Prime Minister of India. Looking forward to further strengthening the strategic partnership between our countries and welcoming you to Germany for the next intergovernmental consultations. pic.twitter.com/bcE6hx7RYX
— Bundeskanzler Friedrich Merz (@bundeskanzler) June 10, 2026