পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৬ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আশাঢ়ী বিজ, যা কচ্ছি নববর্ষ হিসেবে পালিত হয়,উপলক্ষে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সকল কচ্ছি ভাই-বোনকে শুভেচ্ছা জানিয়েছেন। শ্রী মোদী বলেন, যেমন বিশাল মহাসাগরে মাছ স্বচ্ছন্দে বিচরণ করে, তেমনই কচ্ছ বিশ্বের সর্বত্র বিকশিত হয়েছে; যেখানে একজন কচ্ছিবাসীও থাকেন, সেখানেই প্রতিদিন কচ্ছের সত্তা জীবন্ত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
”કચ્છડ઼ો ખેલે ખલકમેં જીં મહાસાગરમેં મચ્છ, જિતે હિકડ઼ો કચ્છી વસે ઉતે ડીંયા ડીં કચ્છ.
અજ આષાઢી બીજ એટલે કચ્છી નયોં વરેં, દેશ અને દુનિયાંમેં વસંધલ કચ્છી ભા-ભેંણેંકે કચ્છી નયેં વરેંજા રામ રામ અને જિજી જિજી વધાઇયું.”
SC..