পিএমইন্ডিয়া
নতুনদিল্লি, ১৯ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে ‘জাপান ওপেন ২০২৬’-এ শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর আগে অন্য কেউ এই সাফল্য অর্জন করেন নি, যা ঐতিহাসিক । শ্রী মোদী বলেছেন, পুরো টুর্নামেন্টে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প ও অসাধারণ দক্ষতা প্রতিফলিত হয়েছে। তিনি দেশের অগণিত তরুণ ক্রীড়াবিদকে খেলাধুলায় অংশ নিতে ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবেন।
সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
ভারতীয় ব্যাডমিন্টনের এক ঐতিহাসিক মুহূর্ত!
জাপান ওপেন ২০২৬ এ খেতাব জয়ের জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টে পিভি সিন্ধুর দৃঢ় সংকল্প ও অসাধারণ দক্ষতা প্রতিফলিত হয়েছে। তিনিই প্রথম ভারতীয়, যিনি এই খেতাব জয় করলেন, ফলে এই সাফল্য নতুন মাত্রা যোগ করেছে। এর ফলে দেশের অগণিত তরুণ ক্রীড়াবিদ খেলাধুলায় অংশ নিতে ও সাফল্য অর্জনে অনুপ্রাণিত হবেন। @Pvsindhu1
SC/CB
A historic feat for Indian badminton!
— Narendra Modi (@narendramodi) July 19, 2026
Congratulations to PV Sindhu for emerging victorious in the Japan Open 2026. Her determination and exceptional skills were on full display throughout the tournament. The fact that she is the first Indian to win this title makes this…