Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের হাই জাম্পে রৌপ্যপদক জয়ের জন্য সর্বেশ কুশারেকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৮ জুলাই  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের হাই জাম্পে রৌপ্য পদক জয়ের জন্য সর্বেশ কুশারেকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী সর্বেশ কুশারের দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতার প্রশংসা করেন এবং তাঁর এই সাফল্যকে অসাধারণ আখ্যা দেন। 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন : 

“#CWG2026-এ পুরুষদের হাই জাম্পে সর্বেশ কুশারের অসাধারণ রৌপ্য জয়! তাঁর দৃঢ় সংকল্প ও ধারাবাহিকতা সত্যিই প্রশংসনীয়। এই অসাধারণ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন। ভারত তাঁর জন্য গর্বিত। ভবিষ্যতে তাঁর আরও সাফল্যের কামনা করি।”

https://x.com/narendramodi/status/2081985446213714286?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2081985446213714286%7Ctwgr%5Ec1308671b4c17a66c4ccc27ba51cb032fe66876b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2290314reg%3D3lang%3D1

 

 

SC/MP/DM