Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ রৌপ্যপদক জয়ের জন্য শ্রীশঙ্করকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রৌপ্য পদক জয়ের জন্য শ্রীশঙ্করকে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, শ্রীশঙ্করের এই সাফল্য অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে অনেক তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করবে।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন:

“শ্রীশঙ্করের অনন্যসাধারণ রৌপ্য জয়! কী চমৎকার পারফরম্যান্স! পদক জয়ের জন্য তাঁকে অভিনন্দন, তাও আবার নিজের সেরা লাফটির মাধ্যমে। তাঁর এই সাফল্য অ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে অনেক তরুণ-তরুণীকে অনুপ্রাণিত করবে। তাঁর আগামী দিনের সাফল্যের জন্য আমার শুভকামনা রইল।

#CWG2026”

 

 

SC/MP/SB