Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগে স্বর্ণপদক জয়ের জন্য অস্মিতা দে-কে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এর মহিলাদের ৪৮ কেজি জুডো ফাইনালে স্বর্ণপদক জয় করায় অস্মিতা দে-কে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্মিতা দে-র এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভারতে জুডো খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে অবদান রাখবে।

শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ‘এক্স’ (X)-এ লিখেছেন:

“সত্যিই এক স্বর্ণালী সাফল্য! জুডোর মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে স্বর্ণপদক জয়ের জন্য অস্মিতা দে-র জন্য গর্ববোধ করছি! তাঁর এই কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভারতে জুডোকে আরও জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা।” 

#CWG2026”

https://x.com/narendramodi/status/2083224614902399346?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083224614902399346%7Ctwgr%5E48e53fa85bf9017b9f54abaeaf15dd206

    

 

SC/SB/DM