Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কমনওয়েলথ গেমস ২০২৬-এ জুডোতে রৌপ্য পদক জয় করায় যামিনী মৌর্যকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নয়াদিল্লি, ১ আগস্ট ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমস ২০২৬-এর ৫৭ কেজি জুডো বিভাগে রৌপ্য পদক জয় করায় যামিনী মৌর্যকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন যে, যামিনী মৌর্য অসাধারণ খেলেছেন এবং তাঁর পারদর্শিতায় জুডোর প্রতি তাঁর গভীর অনুরাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

শ্রী মোদী আশা প্রকাশ করেন যে, তাঁর এই সাফল্য অনেক তরুণ-তরুণীকে জুডো খেলা বেছে নিতে অনুপ্রাণিত করবে এবং তিনি তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা জানান।

‘এক্স’ (X)-এ এক বার্তায় শ্রী মোদী বলেন;

“জুডোর ৫৭ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করায় যামিনী মৌর্যকে অভিনন্দন! তিনি অত্যন্ত ভালো খেলেছেন এবং তাঁর পারদর্শিতায় জুডোর প্রতি তাঁর অনুরাগ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তাঁর এই কৃতিত্ব আগামী দিনে অনেক তরুণ-তরুণীকে জুডোর প্রতি আকৃষ্ট করবে। তাঁর আগামী দিনের প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা।”

 #CWG2026” 

https://x.com/narendramodi/status/2083380867725173083?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2083380867725173083%7Ctwgr%5E54855079e65436e07f765a162bf370463b36ab46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2292833reg%3D3lang%3D1

 

SC/SB/DM