পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩০ অগাস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী আজ তাসখন্দে শাস্ত্রী স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ১৯৬৫ সালে তাসখন্দে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের এটি ৬০তম বর্ষ। স্মারকটি অবস্থিত শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর নামে রাস্তায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন এবং কীর্তি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাসখন্দে। স্মারক এবং রাস্তা ছাড়াও, স্থানীয় একটি স্কুল এবং তাসখন্দে ইন্ডিয়ান কালচারাল সেন্টারটি তাঁর নামেই নামাঙ্কিত।
শাস্ত্রী স্মারকে শ্রদ্ধা জানানোর পর, প্রধানমন্ত্রী তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীকে স্মারক জানান উজবেকিস্তানের প্রধানমন্ত্রী এবং রেক্টর। তিনি কথা বলেন বিশ্ববিদ্যালয়ের মহাত্মা গান্ধী সেন্টারের ভারততত্ত্ববিদ এবং গবেষকদের সঙ্গে। এই বিশ্ববিদ্যালয়ের একটি অসাধারণ রেকর্ড আছে হিন্দি ভাষা এবং অন্যান্য ভারতীয় বিষয় শেখানোর। এই সরকারি সফরে প্রধানমন্ত্রী উজবেক ছাত্রদের জন্য হিন্দি ভাষা শিক্ষায় লাল বাহাদুর শাস্ত্রী বৃত্তি ঘোষণা করেন। এই বছরটি এই বিশ্ববিদ্যালয়ে হিন্দি পড়ানো শুরু হওয়ার ৮০ বছর। দুই দেশের মধ্যে নিবিড় সাংস্কৃতিক মৈত্রী থাকায় উজবেক ছাত্রদের মধ্যে হিন্দি শেখার জন্য প্রশংসনীয় আগ্রহ লক্ষ্য করা যায়। ৩০০০-এরও বেশি একই ধরনের শব্দ উজবেক এবং হিন্দি ভাষায় দেখতে পাওয়া যায়।
SC/AP/SKD
Prime Minister @narendramodi paid floral tributes to former Prime Minister Lal Bahadur Shastri Ji in Tashkent. pic.twitter.com/Vw4zpJbTqE
— PMO India (@PMOIndia) August 30, 2026
Paid homage to former Prime Minister Lal Bahadur Shastri Ji in Tashkent.
— Narendra Modi (@narendramodi) August 30, 2026
We remember a towering statesman whose unwavering commitment to the nation continues to inspire generations.
Toshkentda sobiq Bosh vazir Lal Bahodur Shastri Ji xotirasiga hurmat bajo keltirdim.
Biz… pic.twitter.com/wn06aHxSGi