পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোহো-র প্রধান বৈজ্ঞানিক শ্রী শ্রীধর ভেম্বুর একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে তুলে ধরা হয়েছে যে, ভারতের দ্রুত বিকাশমান ‘ডিপ-টেক’ বা গভীর প্রযুক্তিগত সক্ষমতার পেছনে প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের বড় ভূমিকা রয়েছে।
শ্রী মোদী বলেন, নিবন্ধটিতে সেমিকন্ডাক্টর, মহাকাশ, প্রতিরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-র ক্ষেত্রে সক্ষমতা ও কারিগরি জ্ঞান অর্জনের বিষয়টি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে, ভারত এখন জটিল বিষয়গুলি নিজে শেখার বা আয়ত্ত করার পথ বেছে নিচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে:
“@zoho-র প্রধান বৈজ্ঞানিক শ্রী @svembu লিখেছেন যে, ভারতের দ্রুত বিকাশমান ‘ডিপ-টেক’ সক্ষমতার পেছনে প্রধানমন্ত্রী @narendramodi-র দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের বড় ভূমিকা রয়েছে।
তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ, প্রতিরক্ষা এবং এআই – এর মাধ্যমে সক্ষমতা ও কারিগরি জ্ঞান গড়ে তোলার বিষয়টি তুলে ধরেছেন এবং বলেছেন যে, ভারত এখন জটিল বিষয়গুলি নিজে শেখার পথ বেছে নিচ্ছে।”
SC/PM/SB
Chief Scientist of @zoho, Shri @svembu writes that India's rapidly evolving deep-tech capability owes much to PM @narendramodi's vision and commitment.
— PMO India (@PMOIndia) September 17, 2026
He highlights how semiconductors, space, defence and AI are building capabilities and know-how, saying India is now choosing… pic.twitter.com/ODLAhbgTA1