Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তাঁর জন্মদিনে শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন


নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর জন্মদিনে দেশজুড়ে মানুষের কাছ থেকে পাওয়া শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী মোদী বলেন, জনগণের প্রতিটি উষ্ণ বার্তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং তা তাঁকে জনগণের সেবায় নতুন শক্তি জোগায়। সারাদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজে যারা যুক্ত ছিলেন, তাঁদেরও তিনি সাধুবাদ জানান। প্রধানমন্ত্রী ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শ্রী মোদী এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেন:
সমগ্র দেশের জনগণের কাছ থেকে যে অগণিত শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
জনগণের প্রতিটি উষ্ণ বার্তা আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং তা আমাদের দেশবাসীর সেবায় আমাকে নতুন শক্তি জোগায়।
সারাদিন ধরে যারা সেবামূলক কাজে যুক্ত ছিলেন, তাঁদেরও আমি সাধুবাদ জানাই।
আসুন, আমরা সবাই মিলে ‘বিকশিত ভারত’ গড়ার কাজ এগিয়ে নিয়ে যাই।
https://x.com/narendramodi/status/2100617632923943208?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2100617632923943208%7Ctwgr%5E165038568ffc551937d3aae631ea01aea2840c2f%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2311730reg%3D48lang%3D2

 

 

SC/PM/SB