পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন্মদিনের উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছার জন্য উপ-রাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণন জি-কে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মোদী বলেন, “আমরা নতুন উদ্যম ও সংকল্প নিয়ে কাজ চালিয়ে যাব। প্রতিটি নাগরিকের ক্ষমতায়ন , উন্নয়নের সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া এবং ‘বিকশিত ভারত’ গড়ে তোলার সম্মিলিত সংকল্প পূরণ করাই আমাদের লক্ষ্য।”
শ্রী মোদী এক্স হ্যান্ডলে এক পোস্টে বলেন:
উপ-রাষ্ট্রপতি থিরু সিপি রাধাকৃষ্ণন জি, আপনার আন্তরিক ও সুচিন্তিত শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
আমরা নতুন উদ্যম ও সংকল্প নিয়ে দেশের প্রত্যেক নাগরিককে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাব। উন্নয়নের সুফল যাতে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায় তা নিশ্চিত করব এবং ‘বিকশিত ভারত’ গড়ে তোলার আমাদের সম্মিলিত সংকল্প পূরণ করব।
@CPR_VP
SC/PM/SB
Thank you for your warm and thoughtful wishes, Vice President Thiru CP Radhakrishnan Ji.
— Narendra Modi (@narendramodi) September 17, 2026
We will continue working with renewed energy and resolve to empower every citizen, ensuring that the fruits of development reach every corner of the country and fulfilling our collective… https://t.co/9s82qvgiSY