পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, নিহতদের প্রত্যেকের নিটকজনকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। শ্রী মোদী আরও জানিয়েছেন, আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে।
এক্স-এ লেখা একটি পোস্ট প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভাগ করে নেওয়া হয়েছে:
“উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায শুনে আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
নিহতদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে: প্রধানমন্ত্রী @ narendramodi”
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
SC/AP/SKD
Distressed to hear about the loss of lives due to a fire tragedy on a bus in Greater Noida, Uttar Pradesh. Condolences to those who have lost their loved ones. Praying for the swift recovery of the injured.
— PMO India (@PMOIndia) September 24, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin…