Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান গেমসে পুরুষদের শট পুট ইভেন্টে রৌপ্যপদক জয় করায় তাজিন্দরপাল সিং-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে পুরুষদের শট পুট ইভেন্টে দুর্দান্ত থ্রো-এর মাধ্যমে রৌপ্য পদক জয় করায় তাজিন্দরপাল সিং-কে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে তাজিন্দরপাল ধারাবাহিকভাবে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। শ্রী মোদী বলেন, এশিয়ান গেমসে আরও একটি পদক জয় তাঁর অসাধারণ যাত্রায় এক উপযুক্ত সংযোজন এবং তিনি তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

 

এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:

 

“@Tajinder_Singh3-এর দুর্দান্ত পারফরম্যান্স! এশিয়ান গেমসে পুরুষদের শট পুট ইভেন্টে চমৎকার থ্রো-এর মাধ্যমে রৌপ্য পদক জয় করায় তাঁকে অভিনন্দন।

 

একাগ্রতা ও অধ্যবসায়ের মাধ্যমে তাজিন্দরপাল ধারাবাহিকভাবে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। এশিয়ান গেমসে আরও একটি পদক জয় তাঁর অসাধারণ যাত্রায় এক উপযুক্ত সংযোজন। তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা রইল: প্রধানমন্ত্রী @narendramodi” 

 

https://x.com/PMOIndia/status/2103851792228569314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2103851792228569314%7Ctwgr%5Efe841efd533a6355c8b9a2c9ee0ce7ffc3d7248e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315360reg%3D3lang%3D1

 

 

 

SC/SB/AS