পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় প্রাচী চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁর দুর্দান্ত দৌড় ভারতকে পদক মঞ্চে এক স্মরণীয় স্থান এনে দিয়েছে। শ্রী মোদী তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনাও জানিয়েছেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন:
“এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় প্রাচী চৌধুরীকে অভিনন্দন। তাঁর দুর্দান্ত দৌড় ভারতকে পদক মঞ্চে এক স্মরণীয় স্থান এনে দিয়েছে। তাঁর ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা : প্রধানমন্ত্রী @narendramodi”
SC/SB/AS
Congratulations to Prachi Choudhary on winning the Bronze medal in the Women’s 400m at the Asian Games. Her excellent run has earned India a memorable place on the podium. Wishing her the very best for the endeavours ahead: PM @narendramodi pic.twitter.com/jskrrNegHy
— PMO India (@PMOIndia) September 26, 2026