Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

আন্তঃরাজ্য বিদ্যুৎ সংবহন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘গ্রিন এনার্জি করিডোর পর্ব-৩’ প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার


নয়াদিল্লি,৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘গ্রিন এনার্জি করিডোর পর্ব-৩’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যবস্থাপনাও জোরদার করার বিষয়টি রয়েছে। প্রকল্পটি রূপায়িত হলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১৩৫ গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি সংবহন সম্ভব হবে।

২০৩২-৩৩ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,৮৬,৪০৫ কোটি টাকা। মোট ৫৪,০৮২ কোটি টাকা দেওয়া হবে কেন্দ্রের তরফে। 

সমস্ত ‘গ্রিনফিল্ড’ প্রকল্প (অর্থাৎ সম্পূর্ণ নতুন প্রকল্প) ‘ট্যারিফ-ভিত্তিক প্রতিযোগিতামূলক নিলাম’ পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত হবে। অন্যদিকে, ‘ব্রাউনফিল্ড’ প্রকল্পের ক্ষেত্রে বিদ্যমান পরিকাঠামোর উন্নয়ন ও নেটওয়ার্ক শক্তিশালীকরণের কাজ ‘কস্ট-প্লাস’ পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
 এই প্রকল্পটি ২০৩৫ সালের মধ্যে ৯০০ গিগাওয়াট অ-জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্য পূরণে সহায়তা করবে। 

 

 

SC/AC/SG.