পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ১০ অক্টোবর ২০২৬
নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি আর জেলিয়াঙের পুত্র কুচি রাংকাউ জেলিয়াঙের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই শোকের সময়ে শোকসন্তপ্ত জেলিয়াঙ পরিবার ও তাঁদের পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি। প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি আর জেলিয়াঙের পুত্র কুচি রাংকাউ জেলিয়াঙের অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে জেলিয়াঙ পরিবার ও তাঁদের পরিজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। প্রয়াতের আত্মার শান্তি কামনা করি।”
@TRZeliang
SC/PM/AS
Pained by the untimely passing of Mr. Kuchi Rangkau Zeliang, son of Nagaland’s Deputy CM, Mr. TR Zeliang. My thoughts are with the Zeliang family and their friends in this hour of grief. May the departed soul rest in peace. @TRZeliang
— Narendra Modi (@narendramodi) October 9, 2026