Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো F46 বিভাগে সোনা জয় রিঙ্কু হুডার, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ১৯ অক্টোবর, ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো F46 বিভাগে ৬৫.১১ মিটার দূরত্বে মরশুমের সেরা থ্রো করে স্বর্ণপদক জয়ের জন্য রিঙ্কু হুডাকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর দফতর এক্স পোস্টে জানিয়েছে:

 

“রিঙ্কু হুডার এক অসাধারণ কৃতিত্ব! ৬৫.১১ মিটার দূরত্বে মরশুমের সেরা থ্রো করে রিঙ্কু এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো F46 বিভাগে স্বর্ণপদক জয় করেছেন! তাঁর এই অসাধারণ পারফরম্যান্স শৃঙ্খলাবোধ ও নিষ্ঠার পরিচয় বহন করে। তিনি ভবিষ্যতেও সাফল্যের নতুন নতুন শিখরে পৌঁছন—এই কামনা করি: PM@narendramodi”

 

বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://x.com/PMOIndia/status/2112206063936438429?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112206063936438429%7Ctwgr%5Edfa8cd5d04460dd8a7331e38ec6aff400b71a466%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325317reg%3D3lang%3D1

 

 

SC/SD/SKD