নয়াদিল্লি, ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ মহিলাদের ১৫০০ মিটার টি১২/১৩ বিভাগে স্বর্ণপদক জয়ী সৌম্যকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই বিভাগে ব্যক্তিগত সেরা সময় করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ পোস্ট করেছে:
“সত্যিই এক স্বর্ণালী আত্মপ্রকাশ!
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ সৌম্য এক দুর্দান্ত ছাপ রেখেছেন; তিনি মহিলাদের ১৫০০ মিটার টি১২/১৩ বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং সেই সঙ্গে ব্যক্তিগত সেরা সময়ও গড়েছেন!
প্রথম যোগদানে এমন অসাধারণ সাফল্য তাঁর প্রতিভা, নিষ্ঠা ও সংকল্পের পরিচয় দেয়। তাঁকে অভিনন্দন: প্রধানমন্ত্রী @narendramodi”
SC/AB/NS
A Golden debut indeed! Soumya has made a spectacular mark at the Asian Para Games 2026, winning Gold in the Women’s 1500m T12/13 event with a Personal Best timing too! Delivering such an exceptional performance on debut speaks volumes about her talent, dedication and determination. Congratulations to her: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 19, 2026