নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হিমাংশু নন্দালকে অভিনন্দন জানিয়েছেন। ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এসবি-১১ ইভেন্টে ব্রোঞ্জ জিতে তিনি ভারতের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত করেছেন।
শ্রী মোদী বলেন যে, ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতার প্রতি তাঁর এই নিষ্ঠা প্রশংসনীয়।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
“ভারতের পদক তালিকায় আরও একটি পদক যুক্ত করলেন হিমাংশু নন্দাল! ২০২৬ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এসবি-১১ ইভেন্টে চমৎকার টাইমিংয়ের মাধ্যমে তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন। ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষতার প্রতি তাঁর এই নিষ্ঠা প্রশংসনীয়। তাঁকে অভিনন্দন এবং তাঁর আগামী প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী
SC/MP/SB
Himanshu Nandal adds another medal to India’s tally! With a very good timing, he brings home the Bronze in the Men’s 100m Breaststroke SB11 event at the Asian Para Games 2026. His commitment to sporting excellence is appreciable. Congratulations and best wishes for his upcoming endeavours: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 21, 2026