Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ক্রেডিট গ্যারান্টি ফান্ড ফর মাইক্রো ইউনিটস (সিজিএফএমইউ) প্রকল্পের মেয়াদ বাড়ানোয় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লি ১১ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্রেডিট গ্যারান্টি ফান্ড ফর মাইক্রো ইউনিটস (সিজিএফএমইউ) প্রকল্পের মেয়াদ ৩১-০৩-২০৩১ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থাগুলিকে ঋণদান কারী প্রতিষ্ঠানকে গ্যারান্টি সুরক্ষা বলয় প্রদান করা হয় ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড (এনসিজিটিসি)-এর মাধ্যমে। 

সরকারের এসংক্রান্ত কর্মসূচির আওতায় ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩.৩৪ লক্ষ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। উপকৃতের সংখ্যা ৬০.৩৬ কোটি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা বাবদ ঋণ দানের কাজে গতি এনেছে এই প্রকল্প। 

 

সিজিএফএমইউ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সুবাদে আগামী ৫ বছরে আরও ১২.৬ লক্ষ কোটি টাকার ঋণদান সম্ভব হবে বলে অনুমান। 

 

              SC/AC/CS