Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১৩ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে কন্নড় ভাষায় শুভেচ্ছা জানান। বেঙ্গালুরুতে যোগের মহিমা উপলব্ধি করে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। শ্রী মোদী বলেন, বহু যুগ ধরে কর্ণাটক যোগের অন্যতম কেন্দ্র। এখানে আধ্যাত্মিক জগতের বহু পণ্ডিত ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। এঁরা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই প্রসঙ্গে তিনি কন্নড় ভাষার চলচ্চিত্রের কিংবদন্তী ডঃ রাজকুমারের প্রসঙ্গ উল্লেখ করেন। “শিল্পকলার পাশাপাশি তিনি যোগাসন চর্চাও করেছেন। এই ধরনের যোগাসনের অনুরাগীও এখানে ছিলেন।” 

প্রশান্তি কুটিরমের ৫০ বছরের যাত্রাপথের বর্ণনা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, কর্ণাটকের সমৃদ্ধ সংস্কৃতি এবং পরিষেবা প্রদানের কথা প্রতিটি নাগরিকের জানা প্রয়োজন। একটি সামান্য কেন্দ্র থেকে যোগাসনকে কিভাবে প্রশান্তি কুটিরম আন্দোলনে পরিণত করেছে সেই বিষয়টিও তার ভাষণে স্থান পায়। “সাধারণ একটি যোগ কেন্দ্র যেভাবে যোগাভ্যাসকে এক আন্দোলনে পরিণত করেছে তা এক কথায় অনুপ্রেরণাদায়ক।” 

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানে এই কেন্দ্রে বেশ কয়েকটি নতুন পরিষেবার সূচনা হল। এর জন্য তিনি এস-ভ্যাসা পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। “প্রশান্তি কুটিরমের সুবর্ণ জয়ন্তীতে এই সংগঠনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ সাধক এবং আপনাদের সকলকে অভিনন্দন জানাই।” 

শ্রী মোদী তাঁর ভাষণে এইচ ভি শেষাদ্রির সহজ-সরল জীবনযাত্রা, বিপুল অভিজ্ঞতা এবং মানবিক মূল্যবোধের প্রসঙ্গ উল্লেখ করেন, যার সাহায্যে তিনি অন্যদের ঐক্যবদ্ধ করে দেশের কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন। শ্রী মোদী শেষাদ্রিজির একটি ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নেন যেখানে তিনি বলেছিলেন, মায়ের কাছ থেকে সবকিছু শিখতে কারণ, একজন মা-ই নিঃস্বার্থভাবে তাঁর সন্তানের জন্য বিনিদ্র রজনী যাপন করেন। “আমরা যদি এই একই মনোভাব নিয়ে আমাদের সমাজের জন্য কাজ করি, তাহলে সমাজে অনেক ভালো ভালো কাজ করা যাবে।” 

প্রধানমন্ত্রী বলেন, এইভ ভি শেষাদ্রিও মায়ের মতো নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করেছেন। শেষাদ্রিজির স্নেহ এবং পরামর্শ পাওয়ার জন্য তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। “তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত এবং তাঁর কথাগুলি আজও আমার কাছে অত্যন্ত মূল্যবান।”

এইচ ভি শেষাদ্রির একটি চিরস্মরণীয় শিক্ষাদানের প্রসঙ্গ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তুলে ধরেন। এইচ ভি শেষাদ্রি বলেছিলেন, কেউ যখন তাঁর দু’হাত ভরে সমাজকে কিছু দিয়ে থাকেন, তখন সমাজও তাঁকে লক্ষ লক্ষ হাতের বিনিময়ে তা ফেরত দেয়। তিনি বলেছেন, তাঁর নিজের জীবনে অর্জিত অভিজ্ঞতার মাধ্যমে তিনি এই কথাগুলির যথার্থতা উপলব্ধি করেছেন। “জনসাধারণের সেবার কাজে যুক্ত হয়ে আমি সবসময়েই তাঁদের আশীর্বাদ পেয়েছি, এটি আমার জীবনে সবথেকে মূল্যবান সম্পদ।”

শ্রী মোদী বলেন, এইচ ভি শেষাদ্রির পরিবারের সদস্যরাও একইভাবে নিঃস্বার্থভাবে নানাবিধ পরিষেবা প্রদান করছেন। ডঃ এইচ আর নগেন্দ্র এবং ডঃ আর নাগারত্নার প্রশংসা করে তিনি বলেন, তাঁরা অবিচলভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়িত করছেন। “আমি তাঁদের প্রতিটি উদ্যোগের প্রশংসা করি এবং সেগুলির বাস্তবায়নে যা যা প্রয়োজন তা সরবরাহ করি।” 

প্রধানমন্ত্রী বলেন, একটি সময় ছিল যখন দেশ ঔপনিবেশিক শাসকের শৃঙ্খলে বন্দী ছিল। সেই সময়ে দেশের স্বাধীনতার জন্য লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছেন। একইভাবে রাষ্ট্রীয় ঋষিরাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্বামী বিবেকানন্দের উদাহরণ দিয়ে বলেন, স্বামীজি ভারতের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছিলেন। “তিনি ভারতীয় যুব সম্প্রদায়কে যোগের পথ দেখিয়েছেন।”

শ্রী মোদী বলেন, স্বামী বিবেকানন্দের মতো সন্ন্যাসীদের অনুপ্রেরণায় প্রশান্তি কুটিরম এবং এস-ভ্যাসার মতো প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে। এই ধরনের প্রতিষ্ঠান সাধারণ মানুষকে যোগাসনের সঙ্গে যেমন যুক্ত করেছে, পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করেছে, বিশ্বজুড়ে কর্মরত সাধক, শিক্ষক, চিকিৎসক ও দার্শনিকদের প্রশিক্ষণ দিয়েছে এবং যোগ, আয়ুর্বেদ, প্রাকৃতিক চিকিৎসা ও আধুনিক চিকিৎসাকে একত্রিত করে সর্বাঙ্গীণ সুস্থতার এক পরিবেশ গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানে, মানসিক চাপ এবং জীবনযাত্রাজনিত রোগের উপর করা গবেষণার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। “এই বিষয়গুলি নিয়ে করা গবেষণার কাজটি সমগ্র বিশ্বের কল্যাণে এসেছে এবং আমি এই উদ্যোগের জন্য প্রশান্তি কুটিরমকে সাধুবাদ জানাই।” 

প্রধানমন্ত্রী বলেন, ভারত গত ১২ বছরে অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে সারা বিশ্বের সামনে তার সংস্কৃতি, পরিচয় এবং বৈজ্ঞানিক ঐতিহ্য তুলে ধরেছে, এর ফলস্বরূপ অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমেরিকাজুড়ে কোটি কোটি অংশগ্রহণকারী আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিয়েছেন এবং বিশ্বজুড়ে স্কুল, প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যোগের প্রবেশ ঘটেছে। সৌদি আরব যোগকে একটি ক্রীড়া সংক্রান্ত কর্মসূচী হিসেবে স্বীকৃতি দিয়েছে।  সে দেশের ক্রীড়া মন্ত্রক ভারতের আয়ুষ মন্ত্রকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। “বিদেশী নাগরিকদের যোগ নিয়ে প্রচারের উদাহরণ ক্রমশ প্রকাশিত হচ্ছে এবং ভারতও পদ্মশ্রী সম্মান প্রদান করে তাদের গৌরব বৃদ্ধি করছে।”

শ্রী মোদী বলেন, সারা বিশ্বজুড়ে যোগের সম্পর্কে আগ্রহ ক্রমশ বাড়ছে। এর মাধ্যমে ভারত সম্পর্কে এবং এ দেশের সংস্কৃতি ও চিরায়ত জ্ঞান সম্পর্কে নতুনভাবে উৎসাহ সৃষ্টি হচ্ছে। এর ফলে, সারা বিশ্বের সামনে ভারতের নতুন নতুন পথ তৈরি হচ্ছে। আয়ুর্বেদের আন্তর্জাতিক স্তরে সম্প্রসারণের প্রসঙ্গটিও তিনি উল্লেখ করেন। “বিশ্বের বিভিন্ন দেশে আজ ১৫০টিরও বেশি আয়ুর্বেদ প্রশিক্ষণ কেন্দ্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আয়ুর্বেদের সম্প্রসারণের জন্য সহযোগিতা গড়ে তুলতে ২৮টি দেশের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।”

যোগের পরিচিতির প্রসার ঘটাতে সরকার বিভিন্ন নিয়মের সংশোধন করেছে যাতে প্রত্যেক নাগরিকের কাছে যোগ এবং আয়ুর্বেদের সুফল পৌঁছয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতে যোগাসন বর্তমানে প্রতিযোগিতামূলক খেলাধূলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। খেলো ইন্ডিয়া এবং জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় যোগাসন একটি ইভেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। “ভারতের জন্য এই পরিবর্তনটি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে যোগের সঙ্গে জনগণের সম্পর্ক তৈরির সুযোগ গড়ে উঠছে।”

শ্রী মোদী বলেন, সরকার সুস্থায়ীভাবে আয়ুর্বেদের প্রসার ঘটাচ্ছে। আয়ুষ মন্ত্রক গড়ে তোলা হয়েছে। আয়ুর্বেদিক গবেষণা এবং এই পদ্ধতিতে চিকিৎসার জন্য বিভিন্ন পেটেন্ট পেতে সহায়তা করা হচ্ছে। এর ফলে, আয়ুষ অর্থনীতির মধ্য দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হচ্ছে। হলুদ ভারতে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে এই হলুদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এই ভাবে, বিশ্বজুড়ে আয়ুর্বেদিক পণ্যের রপ্তানিও বেড়েছে। “হলুদের উৎপাদন, তার গুণমান এবং রপ্তানিতে সহায়তার জন্য আমরা ন্যাশনাল টার্মারিক বোর্ড গঠন করেছি।” 

প্রধানমন্ত্রী ভারতের প্রাচীন যুগে বিজ্ঞানচর্চা এবং আধুনিক গবেষণার সুফল মানবজাতির কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বটি তুলে ধরেন। এর ফলে, যুব সম্প্রদায়ের কাছেও নতুন নতুন সুযোগ তৈরি হবে। এ প্রসঙ্গে তিনি বিদেশ থেকে চিকিৎসার জন্য এ দেশে যাঁরা আসতে আগ্রহী, তাঁদের ই-আয়ুষ ভিসা প্রদানের বিষয়টি জানান। এছাড়াও, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিরায়ত চিকিৎসার আন্তর্জাতিক কেন্দ্র জামনগরে গড়ে তোলা হয়েছে। “এগুলির মধ্য দিয়ে চিরায়ত চিকিৎসার গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রসার ঘটানো হচ্ছে।” 

শ্রী মোদী বলেন, ১৪০ কোটি নাগরিক বিকশিত এক ভারত গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছেন। বিশ্বব্যাঙ্কের সর্বশেষ প্রতিবেদন অনুসারে গত ১২-১৩ বছরের মধ্যে এ দেশের প্রায় ৫০ কোটি নাগরিক দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত হয়েছেন। প্রশান্তি কুটিরমের সহায়তায় যোগের মাধ্যমে সুস্থভাবে বেঁচে থাকার নতুন পথ তৈরি হয়েছে। তিনি এই প্রতিষ্ঠানকে নতুন নতুন পরিকল্পনার আহ্বান জানান। “তারুণ্যে ভরপুর প্রশান্তি কুটিরমও বিভিন্নভাবে উপকৃত হবে, যার সুফল দেশও পাবে।”

https://x.com/narendramodi/status/2121118037168517424?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121118037168517424%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2121119092535161135?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121119092535161135%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2121120271231008814?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121120271231008814%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2121120780314648746?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121120780314648746%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2121122101482668453?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121122101482668453%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

https://x.com/PMOIndia/status/2121122401002086816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121122401002086816%7Ctwgr%5E6916ce29d86f99ba676a497708fb03501c4222ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335774reg%3D3lang%3D1

 

SC/CB/DM