Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে ধর্ম, সম্পদ, খাদ্য, গুরুর শিক্ষা এবং ঔষধ যথাযথভাবে আত্মস্থ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে


নতুন দিল্লি  ১৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন, যেখানে যথোচিত আচরণ, সৎ পথে অর্জিত সম্পদ, খাদ্য, গুরুর শিক্ষা এবং ঔষধ সম্পর্কে যথাযথভাবে ধারণা পাওয়ার এবং জীবনে তাদের অভীষ্ট সুফল লাভের জন্য বাস্তবে  তা প্রয়োগ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। 

সামাজিক মাধ্যম  এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

“ধর্মং ধনং চ ধান্যং চ গুরোবচনমৌষধম। 
সুগৃহীতং চ কর্তব্যমন্যথা তু ন জীবতী।।”
ধর্ম—অর্থাৎ যথোচিত আচরণ ও আধ্যাত্মিক পুণ্য; সম্পদ—অর্থাৎ সৎভাবে অর্জিত অর্থ; শস্য—অর্থাৎ খাদ্যের ভাণ্ডার; গুরুর বাণী—অর্থাৎ গুরু কর্তৃক প্রদত্ত শিক্ষা ও চলার পথ দেখানো; এবং ঔষধ—অর্থাৎ ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান—এই সবকিছু যথাযথভাবে গ্রহণ, অনুধাবন, আত্মস্থ এবং জীবনে প্রয়োগ করা উচিত। যদি এগুলি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তবে জীবনে অভীষ্ট ফল প্রদানে এগুলি ব্যর্থ হবে।    

https://x.com/narendramodi/status/2121060509965500851?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121060509965500851%7Ctwgr%5Ed718cba2033dba1f2cf2b1b91153dc00e392d52f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2335672reg%3D48lang%3D1

 

SC/CB/DM