Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উপজাতি পড়ুয়াদের ক্ষমতায়নে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির ভূমিকার কথা তুলে ধরে উপরাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণনের লেখা একটি প্রবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী


দিল্লি, ১৫ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি থিরু সি. পি. রাধাকৃষ্ণনের লেখা একটি প্রবন্ধ সুলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই প্রবন্ধে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির (EMRS) ক্রমবিকাশ এবং গুণগত শিক্ষার পাশাপাশি সামগ্রিক বিকাশের মাধ্যমে আদিবাসী শিশুদের সামনে নতুন সুযোগ সৃষ্টিতে এই বিদ্যালয়গুলির ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এতে ব্রিজ কোর্স, দ্বিভাষিক শিক্ষাদান, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, ক্রীড়া ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি আইআইটি, এইমস এবং অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ অর্জনকারী ছাত্রছাত্রীদের সাফল্যের কথাও উল্লেখ করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ একটি পোস্টে জানিয়েছে:

“একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি গুণগত শিক্ষার মাধ্যমে আদিবাসী শিশুদের সামনে নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে।

 

জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে মাননীয় উপরাষ্ট্রপতি @VPIndia থিরু @CPR_VP একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির ক্রমবিকাশ এবং আদিবাসী পড়ুয়াদের গুণগত শিক্ষা ও সামগ্রিক বিকাশের সুযোগ প্রদানে এই বিদ্যালয়গুলির ভূমিকা সম্পর্কে তাঁর মতামত তুলে ধরেছেন।

 

ব্রিজ কোর্স, দ্বিভাষিক শিক্ষাদান, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, ক্রীড়া ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মতো উদ্যোগের পাশাপাশি বর্তমানে আইআইটি, এইমস এবং অন্যান্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া পড়ুয়াদের সাফল্যের কথাও তিনি তুলে ধরেছেন।

 

অবশ্যপাঠ্য একটি প্রবন্ধ!”

https://x.com/PMOIndia/status/2121945105376419980?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2121945105376419980%7Ctwgr%5Ee6cee405f25ffa5b908293b8346aca418ad3da17%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2336589v%3D7reg%3D48lang%3D2

 

 

SC..