নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী, জ্ঞানের সাধনায় বিশ্বাস, নিষ্ঠা এবং আত্মশৃঙ্খলার গুরুত্বের উপর জোর দিয়ে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স হ্যান্ডেলে সংস্কৃত সুভাষিতমটি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী;
“श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति”।।
শ্লোকটির অর্থ হল,যাঁরা বিশ্বাসের সঙ্গে জ্ঞানার্জনের পথে অবিচল থাকেন এবং নিজেদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখেন – তাঁরাই প্রকৃত প্রজ্ঞা লাভ করেন। এই প্রজ্ঞা লাভে পরম শান্তি লাভ হয়।
এটি সেই চিরন্তন বার্তাকেই সুদৃঢ় করে যে, বিশ্বাস, নিষ্ঠা ও আত্মসংযমের সঙ্গে জ্ঞানান্বেষণ অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক পূর্ণতার পথে নিয়ে যায়।
SC/AB/SB
श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः। ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति।। https://t.co/FTqDLrWeez
— Narendra Modi (@narendramodi) November 17, 2026