নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফিলিপিন্সের ম্যানিলায় খালসা দিওয়ান গুরুদ্বার দর্শন করেন। সেখানে গুরুদ্বারটির পুনর্নির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন তিনি। এই অনুষ্ঠানে সেনেটর ফ্রান্সিস জোসেফ এসকুদেরো, ম্যানিলা শহরের মেয়র ফ্রান্সিসকো ইসকো মোরেনো-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত এবং ১৯০৩ সালে আনুষ্ঠানিকভাবে সংগঠিত এই প্রতিষ্ঠানটি ১৯২৪ সালে ‘খালসা দিওয়ান’ নামে নিবন্ধিত হয়। ফিলিপিন্সের প্রাচীনতম গুরুদ্বার হিসেবে খালসা দিওয়ান গুরুদ্বারের এক বিশেষ ঐতিহাসিক পরিচিতি রয়েছে। ম্যানিলার শিখ সম্প্রদায়-সহ অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানটি আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
ভারতীয়-শিখ সম্প্রদায় এবং ফিলিপিন্সের বৃহত্তর সমাজের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে খালসা দিওয়ান গুরুদ্বার তার ভূমিকা অব্যাহত রেখেছে।
SC/SD/SKD
Feeling very blessed to be at the Gurudwara Khalsa Diwan in Manila. ਗੁਰਦੁਆਰਾ ਖ਼ਾਲਸਾ ਦੀਵਾਨ, ਮਨੀਲਾ ਵਿਖੇ ਆ ਕੇ ਬਹੁਤ ਵਡਭਾਗਾ ਮਹਿਸੂਸ ਕਰ ਰਿਹਾ ਹਾਂ। https://t.co/JNuNFMq6Ja
— Narendra Modi (@narendramodi) November 17, 2026