Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী একটি উত্তর সম্পাদকীয় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে ভারতীয় সংবিধানে অভিনবত্ব এবং সংবিধানের সহায়তায় সামাজিক ও আর্থিক ন্যায় সুনিশ্চিত করার উদ্যোগগুলি তুলে ধরা হয়েছে


নয়াদিল্লি, ২৬  নভেম্বর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তাঁর রচিত একটি উত্তর সম্পাদকীয় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এই উত্তর সম্পাদকীয়টিতে ভারতীয় সংবিধানের এবং সংবিধান সভার অভিনবত্ব তুলে ধরা হয়েছে। 

পাশাপাশি এই নিবন্ধে প্রধানমন্ত্রী সংবিধানের সহায়তায় সামাজিক ও আর্থিক ন্যায় সুনিশ্চিত করার উদ্যোগগুলিও তুলে ধরেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন :

“এই উত্তর সম্পাদকীয়তে আমি যে বিষয়গুলি তুলে ধরেছি, সেগুলি হল:

আমাদের সংবিধান এবং সংবিধান সভার অভিনবত্ব।

কীভাবে ভারতীয় সংবিধান আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে।

এনডিএ সরকার সংবিধানকে কেমন করে শক্তিশালী করে তুলেছে।

সামাজিক ও আর্থিক ন্যায় সুনিশ্চিত করতে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে।

আমি আরও যে বিষয়গুলি উল্লেখ করেছি:

৫ দশক ধরে সংবিধান কীভাবে দেশের শাসকদের কাছে অবহেলিত ছিল।

কীভাবে একটি দলের ভূমিকা বিরোধী পক্ষ থেকে অবরোধ পক্ষে পরিণত হয়েছে। ” 

https://x.com/narendramodi/status/2125795464255877233?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2125795464255877233%7Ctwgr%5Ee6068df51d57df33f543cc03ba18abc90a666180%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2341792reg%3D48lang%3D1

 

 

SC/CB/NS…