Search

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী ৫৫-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করলেন

প্রধানমন্ত্রী ৫৫-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করলেন


নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আইসিটি সক্ষম, বহুভূজ মঞ্চ প্রগতির ৫৫-তম বৈঠকে পৌরোহিত্য করলেন আজ সকালে সেবাতীর্থে। প্রগতির লক্ষ্য, অতি সক্রিয় প্রশাসন এবং সময়মতো রূপায়ণের ওপর নজর রাখা। এই মঞ্চে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি যুক্ত হয়েছে রূপায়ণে বিঘ্ন অপসারণ করতে এবং প্রকল্প প্রদান ও কল্যাণমূলক কর্মসূচির উন্নতিতে। 

 

বৈঠকে প্রধানমন্ত্রী সড়ক, শক্তি, কয়লা এবং রেলপথ ক্ষেত্রের ৭৮,০০০ কোটি টাকা বেশি মূল্যের ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআই (পিএম-সেতু)-এর রূপায়ণ সহ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট (আইটিআই) পরিমণ্ডলেরও পর্যালোচনা করেন। 

 

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, পরিকাঠামো প্রকল্প বিলম্বে শুধু খরচা বাড়ে তাই নয়, নাগরিক ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির জন্য উপকার বিলম্বিত হয়। তিনি সংশ্লিষ্ট মন্ত্রক এবং রাজ্য সরকারগুলিকে স্পষ্ট দায়িত্ব এবং বাস্তবোচিত সময় মেনে বকেয়া বিষয়গুলির সমাধানে আহ্বান জানান। সময় মতো রূপায়ণের পাশাপাশি নির্মাণের উচ্চ গুণমান রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি। 

 

সড়ক প্রকল্পের পর্যালোচনা করে প্রধানমন্ত্রী দ্রুততার সঙ্গে রূপায়ণের নির্দেশ দেন এবং খরচের পরিবর্তে কি ফললাভ হচ্ছে তার ওপর নজর রাখতে বলেন। কয়লা প্রকল্প পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী সময় মেনে এবং মর্যাদার সঙ্গে পুনর্বাসনের ওপর জোর দেন। সেইসঙ্গে প্রকল্প রূপায়ণ সময় মেনে করারও নির্দেশ দেন। 

 

বিদ্যুৎক্ষেত্রের পর্যালোচনায় প্রধানমন্ত্রীর পরামর্শ, বিকেন্দ্রীকৃত সৌর ও বায়ু শক্তি প্রকল্পের জন্য নতুন নতুন মডেলের উদ্ভাবন করতে হবে। তিনি বলেন, এই ধরনের প্রকল্পগুলি এমনভাবে করতে হবে যাতে বাস্তবতা মেনে উপভোগ-কেন্দ্রিক হয়। এই সময়ে মনে রাখতে হবে স্থানীয় স্তরে সম্পদের প্রাপ্যতা এবং চাহিদাকে। এইসব প্রয়াসের লক্ষ্য হওয়া উচিত নির্ভরযোগ্য এবং সুলভমূল্যে বিদ্যুৎ পাওয়ার ব্যবস্থার উন্নতি করা এবং পরিবহণ পরিকাঠামোর ওপর চাপ কমানো। 

 

আইটিআই পরিমণ্ডল এবং পিএম সেতু রূপায়ণের পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবদের আইটিআইগুলিকে শক্তিশালী করতে এবং পিএম সেতুর অধীনে শিল্প জগতের অংশগ্রহণ নিবিড় করতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে, শিল্প জগতের পক্ষে এখন উপযুক্ত সময় আইটিআইগুলির অংশীদার হওয়ার এবং সেগুলিকে উন্নত করার ও বর্তমান এবং ভবিষ্যতের লোকবলের প্রয়োজনীয়তা মাফিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করার। তিনি রাজ্যগুলি, আইটিআইগুলি এবং শিল্প জগতের মধ্যে নিবিড় সংযোগের আহ্বান জানান যাতে এই সহযোগিতার মাধ্যমে তরুণদের ভালো প্রশিক্ষণ হয় এবং কর্মসংস্থানের সুযোগ হয়। 

 

প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তাদের ভবিষ্যতের লোকবলের চাহিদা স্থির করতে আহ্বান জানান যাতে আইটিআইগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে নির্দিষ্ট ক্ষেত্রের উপযোগী করে তুলতে তাদের প্রশিক্ষণ দেওয়া যায়। তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাস্তবমুখী প্রশিক্ষণ এবং শিক্ষানবিশিকে সহায়তা করতে উৎসাহিত করেন এবং প্রশিক্ষিত আইটিআই স্নাতকদের দিকে আরও বেশি করে নজর দিতে বলেন। এতে ছাত্রদের শিল্পজগতের অভিজ্ঞতা লাভ হবে এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিও তাদের প্রয়োজন মতো দক্ষ কর্মীগোষ্ঠী পাবে চটজলদি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিল্পগুচ্ছ ঘিরে এবং ব্যক্তি মালিকানাধীন শিল্পের প্রয়োজন অনুযায়ী দক্ষ করে তুলতে হবে। চলতি শিল্প এবং প্রত্যেকটি ক্ষেত্রে ভবিষ্যত বিনিয়োগের সঙ্গে সাযুজ্য রেখে আইটিআইগুলির কাজকর্ম, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ দানের ক্ষমতা তৈরি করার কথা বলেন তিনি। 

 

প্রধানমন্ত্রী বাড়ির কাছে কাজের সুযোগের উন্নতি করতে স্থানীয় স্তরে, শিল্পের প্রয়োজনমতো দক্ষ করে তোলার ওপর জোর দেন। তিনি জানান, আইটিআই এবং স্থানীয় কর্মদাতাদের মধ্যে আরও জোরালো সম্পর্ক গড়ে তুলতে পারলে বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগের প্রসার ঘটবে এবং দুঃখ কষ্টের পরিযায়ন কমাতে সাহায্য করবে পাশাপাশি তরুণ প্রজন্ম তাদের নিজেদের এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবে। 

 

প্রধানমন্ত্রী আইটিআই শিক্ষায় “ক্লাসরুম-কোম্পানি-কেরিয়ার”-এর ধরনের পক্ষে সওয়াল করেন যেখানে ক্লাসরুমের শেখার সঙ্গে শিল্পের হাতেকলমে শিক্ষা যুক্ত থাকবে – হবে কর্মসংস্থান, হবে কাজে উন্নতি। তিনি জোর দিয়ে বলেন, আইটিআই এবং শিল্প জগতকে একসঙ্গে কাজ করতে হবে ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় কারিগরী জ্ঞান, প্রকৃত কাজের পরিবেশের সঙ্গে পরিচিতি দান এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানের একটি স্পষ্ট রাস্তা দেখানোর। 

 

SC / AB/AG