পিএমইন্ডিয়া
রুগ্ন এবং লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে সুনির্দিষ্ট সময়কালের মধ্যে বন্ধ করে দেওয়ার এক সংশোধিত নীতি-নির্দেশিকা আজ (৬ জুন, ২০১৮) অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ঐ নীতি-নির্দেশিকায় এই ধরণের সংস্থাগুলির যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পদ বিক্রি করে দেওয়ার কথাও বলা হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রুগ্ন ও লোকসানে চলা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে কোনরকম টালবাহানা করা হবে না বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর, ২০১৬-তে রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সম্পর্কে যে নীতি-নির্দেশিকা চালু করা হয়েছিল, তার পরিবর্তে এই নতুন নির্দেশিকাটি কার্যকর হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, সকলের জন্য সুলভ বাসস্থান গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, তার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ, রুগ্ন এবং লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে দেওয়া হলে সেখানকার জমি এই সুলভ বাসস্থান গড়ে তোলার কাজে ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে।
CG/SKD/DM/